বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ আগস্ট ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিয়ম ভেঙে শাস্তি পেলেন সাকিব, পয়েন্ট হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে সাতে নেমে গেছে শান্তবাহিনী।

একই ম্যাচে নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার রেটের কারণে এ শাস্তি পেয়েছে বাংলাদেশ। নির্দিষ্টি সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ৩ পয়েন্ট কাটা গেছে সফরকারীদের। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাদের পয়েন্ট কমে যাওয়ায় ৬ নম্বরে এখন দক্ষিণ আফ্রিকা।

এদিকে বাংলাদেশের পাশাপাশি পয়েন্ট কাটা গেছে পাকিস্তানেরও। ১০ উইকেটে হারের দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে ৬ ওভার পেছনে থাকায় ৬ পয়েন্ট হারিয়েছে তারা। তবে পয়েন্ট হারালেও আগের মতোই অষ্টম স্থানে আছে শান মাসুদের দল। এছাড়া দুই দলকেই আর্থিক জরিমানাও গুনছে হচ্ছে। পাকিস্তানের ৩০ শতাংশের বিপরীতে বাংলাদেশের ম্যাচ ফি কাটা গেছে ১৫ শতাংশ।

অন্যদিকে আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন সাকিব। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারের সময় পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুড়ে মারেন তিনি। মূলত ব্যাটিংয়ের প্রস্তুতি নিতে সময়ক্ষেপণ করার কারণে রিজওয়ানের ওপর ক্ষুব্ধ হন সাকিব। যদিও তার ছুড়ে মারা বল রিজওয়ানের মাথার ওপর দিয়ে গিয়ে জমা হয় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। কিন্তু এই আচরণের কারণে সাকিবের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ১ ধারা ভাঙার অভিযোগ আনা হয়। যে কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!