বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জুন ২০২৩, ১২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাতক্ষীরার সাংবাদিক, নাগরিক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৬ জুন) শহরের নিউ মার্কেট মোড়স্থ শহিদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে নিউজ করাই কাল হলো সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের। সাংবাদিক নাদিমকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা যেমন গোটা সাংবাদিক সমাজকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে, তেমনি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। অবিলম্বে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা বলেন, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান কেবল, স. ম আলাউদ্দীনসহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলেও তার বিচার হয় না। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে এবং সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার সদস্য সচিব অ্যাড. মুনীর উদ্দীন, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সম্পাদক জোৎস্না দত্ত, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক ও এখন টিভির প্রতিনিধি আহসানুর রহমান রাজীব, বণিক বার্তার গোলাম সরোয়ার, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান, বাংলাদেশের খবরের আব্দুস সামাদ, খবরপত্রের রবিউল ইসলাম, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, প্রজন্ম একাত্তরের ফারুক রহমান, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান মধু, ঢাকা মেইলের গাজী ফরহাদ, নাগরিক কমিটির জহুরুল কবীর, সংবাদ প্রকাশের রিজাউল করিম, দ্য এডিটরস এর হাবিবুল হাসান ও মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, সূর্যের আলোর মুনসুর রহমান, সাংবাদিক বায়েজিদ হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০