বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ এপ্রিল ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কেশবপুরের বাজিতপুর-সরফাবাদ সড়ক, দুর্ভোগ চরমে

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর পৌর এলাকার বাজিতপুর-সরফাবাদ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির অধিকাংশ জায়গায় কার্পেটিং উঠে গিয়ে মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ অবস্থায় পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে।

জানা গেছে, কেশবপুর পৌরসভার সরফাবাদ, বাজিতপুর, সাবদিয়া ও আলতাপোল গ্রাম, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট, পাসপোতা, বসুন্তিয়া, পাচারই, রামকৃষ্ণপুর গ্রাম, মজিদপুর ইউনিয়নের মির্জাপুর, মজিদপুর, কুসুলদিয়া, আটন্ডা, শ্রীফলা গ্রাম, বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা, ভবানীপুর, বাউশলা ও বিদ্যানন্দকাটি গ্রামের অধিকাংশ মানুষ বিভিন্ন এলাকায় তাদের জরুরী কাজ মেটাতে বাজিতপুর-সারফাবাদ সড়কটি ব্যবহার করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, কেশবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর (সরফাবাদ ও বাজিতপুর গ্রাম) চলাচলের একমাত্র সড়কটির কর্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে শত-শত ছোট বড় গর্তের। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনদুর্ভোগের কারণে মানুষের কাছে সড়কটি অভিশাপ হিসাবে পরিচিতি পেয়েছে। এ পথে চলাচল কারী ভুক্তভোগীরা সড়কটি দ্রুত সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে তুলতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস বলেন, সড়কটি ইটের সোলিং ছিল। তিনি মেয়র থাকাকালীন ২০১১-১২ অর্থ বছরে পাকা করা হয়। এরপর আর সংস্কার হয়নি। এ কারণে রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

২

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৩

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৪

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৫

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৬

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৭

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

৮

জবি ছাত্রী হলে চুরি

৯

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১১

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১২

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৩

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৪

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৬

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৭

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

১৮

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

১৯

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

২০