বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলোর দিশারী কল্যাণ ব্যানার্জি ও আবুল কালাম আজাদ || মোঃ হোসেন আলী

সমাজে কিছু মানুষ থাকেন, যারা মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেন। তাদের জীবন হয়ে ওঠে এক নিরলস সাধনা। তাদের চিন্তা-চেতনা শুধু মানবকল্যাণের আকাঙ্ক্ষা। সাতক্ষীরার সাংবাদিকতায় এমন দুই মহান ব্যক্তিত্বের নাম- কল্যাণ ব্যানার্জি ও আবুল কালাম আজাদ। যারা সময়ের পরম সাক্ষী হয়ে রচনা করেছেন এক অনন্য ইতিহাস।

প্রিয় ‘কল্যাণ দা’ ও ‘কালাম ভাই’ শুধু আমারই নয়, সাতক্ষীরার অগণিত সাংবাদিকের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার প্রতীক। সাতক্ষীরার পেশাজীবী সাংবাদিকদের শেষ ভরসাস্থল এই দুই কিংবদন্তি। যখন কোনো সাংবাদিক বিপদে পড়েন, তখন অনেকেই নীরব থাকেন, দূরে সরে যান। কিন্তু কল্যাণ দা ও কালাম ভাই সবসময়ই সাহসের সঙ্গে পাশে দাঁড়ান।

এর বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই সম্প্রতি সাংবাদিক টিপুর ঘটনাতেও। বিপদের মুহূর্তে যখন চারপাশ নীরব, তখন এই দুই অভিভাবকতুল্য মানুষ সাহসিকতা ও দৃঢ় নেতৃত্বের পরিচয় দিয়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করেন, টিপুর পাশে দাঁড়ান এবং দৃঢ় অবস্থান নেন।

ঠিক তেমনি, ২০২৩ সালের ২ এপ্রিল সাতক্ষীরায় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার সময়ও তাঁদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে আছে। আমিসহ (লেখক) স্থানীয় পাঁচ সাংবাদিক একটি অনুসন্ধানী প্রতিবেদন করি তালার শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির অনিয়ম নিয়ে। আমাদের প্রতিবেদনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কারখানাটি বন্ধ করে দেয় এবং ২৫ হাজার টাকা জরিমানা করে। অথচ সত্য প্রকাশের অপরাধে কোম্পানির ব্যবস্থাপক জহর আলী সরদার ওরফে ইঞ্জিনভ্যান জহর আমাদের বিরুদ্ধে তালা আমলি আদালতে চাঁদাবাজির মিথ্যা মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্তের নির্দেশ দেন। তদন্তে জহর আলী সরদারের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এরপরও তারা আপত্তি জানালে মামলাটি ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) এবং সিআইডিতে (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) তদন্তে যায়। কিন্তু তারাও অভিযোগের কোনো সত্যতা পায়নি। পরবর্তীতে ইঞ্জিনভ্যান জহর গোপনে আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেন।

এই ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সাতক্ষীরার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। তাঁদের সুদৃঢ় নেতৃত্ব ও আপসহীন অবস্থান সাংবাদিক সমাজকে সাহস জুগিয়েছে এবং সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে অনুপ্রাণিত করেছে।

অনেকদিন ধরেই তাদের নিয়ে কিছু লেখার ইচ্ছা ছিল। কিন্তু কলম ধরার সাহস করতে পারিনি। আজ সাহস করে বলছি—তাঁরা শুধু সাংবাদিক নন, তাঁরা সাতক্ষীরার সাংবাদিক সমাজের অভিভাবক, আলোকবর্তিকা।

দীর্ঘ সময় ধরে তারা সামাজিক আন্দোলন তথা সাতক্ষীরার মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিল্প-কলকারখানার বিকাশ, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন, মানিকখালী সেতু নির্মাণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তারা সুন্দরবন রক্ষা ও এটিকে ঘিরে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্যও আন্দোলন করে আসছেন।

তাঁদের ধীমান নেতৃত্ব, আপসহীন সাংবাদিকতা এবং সমাজসচেতন ভূমিকার জন্য জেলার সর্বস্তরের মানুষের কাছে তাঁরা হয়ে উঠেছেন শ্রদ্ধাভাজন, গ্রহণযোগ্য ও নির্ভরতার প্রতীক। আজকের সাংবাদিক সমাজের জন্য তারা গর্ব, অহংকার এবং অনুকরণীয়।

এই দুইজন মানুষ সাতক্ষীরার সাংবাদিক সমাজের সংকটে ভরসার নাম—আলোর দিশারী, সাহসের অনন্য প্রতীক।

সর্বোপরি- সত্যের পক্ষে দাঁড়াতে সাহস লাগে, আর সেই সাহসের সবচেয়ে বড় নাম-কল্যাণ ব্যানার্জি ও আবুল কালাম আজাদ।

লেখক: নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস ও দৈনিক পত্রদূত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!