বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ মে ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে প্রতিপক্ষের হা/ম/লায় যুবক নি/হ/ত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সুমন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন সুমনকে বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে জনৈক আনিছুরের দোকানের সামনে নির্মমভাবে পিটিয়ে আহতাবস্থায় ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ মে) সকাল ১১টায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর পূর্বে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখেন সুমন হোসেন। ইতোমধ্যে সুমনের সাথে তাদের বনিবনা না হওয়ায়টাকা ফেরত দিতে বলেন সুমন। শুক্রবার সন্ধ্যা ৬টার সময় মশিয়ার গংদের বাড়িতে গিয়ে টাকা ফেরতের তাগিদ দেয় সুমন। একপর্যায়ে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শেষে সুমন চলে আসে এবং গ্রামের দোকানদার আনিছুরের দোকানে এসে বসে। কিছুক্ষণ পর প্রতিপক্ষের মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহসহ তাদের সাথে আসা লোকজন আনিছুরের দোকান থেকে সুমনকে ধরে রাস্তায় ফেলে লাঠিসোটা ও ইট দিয়ে বেদম মারপিট করে। একপর্যায়ে মৃত ভেবে তাকে ফেলে রেখে গেলে গ্রামবাসী তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার সময় মারা যায় সুমন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। তবে, এ হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম

১০

টেস্ট ইতিহাসে ছক্কার সেঞ্চুরি: গলে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

১১

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

১২

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

১৩

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ

১৪

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৪ জেলে কারাগারে

১৫

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

১৬

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

১৭

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

১৮

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

১৯

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

২০
error: Content is protected !!