বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি শিবিরে উচ্ছ্বাস, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: আগামী ৫ আগস্টের আগেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে প্রায় ১০ লাখ লোক সমবেত হতে পারে রাজধানী ঢাকায়। বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে শুক্রবার বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টার দিকে লন্ডনে পার্ক লেনের হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন। সময়মতো তিনি এ সিদ্ধান্ত নেবেন।

এদিকে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ড. ইউনূসের ফলপ্রসূ বৈঠকের পর বিএনপি শিবির উচ্ছ্বসিত। দ্রুতই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরছেন। ৫ আগস্টের আগেই তারেক রহমান দেশে ফিরতে পারেন। অথবা নির্বাচনি তফশিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন। নির্বাচনি ডামাডোলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন। সেদিন তাকে স্বাগত জানাতে অন্তত ১০ লাখ লোক সমবেত হবে ঢাকায়। সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বাঁধভাঙা উচ্ছ্বাস ধরে রাখাই কঠিন কবে। রাজধানী ঢাকা এক জনারণ্যে পরিণত হয়ে যাবে। রাজনৈতিক এক মহানায়কের আগমনে উপচে পড়া সে ঢেউ সারা দেশে নির্বাচনি জোয়ারে উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে অনায়াসে।

লন্ডন বৈঠকে জাতীয় নির্বাচনসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল জয়ী ড. ইউনূসকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়েছেন তারেক রহমান। রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রাখায় এজন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন। ইতিবাচক দিক তুলে ধরে অনেকে তারেক রহমানকে নিয়ে নানা স্ট্যাটাস দিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, লন্ডন বৈঠক সফল হওয়ায় গণ-অভ্যুত্থানবিরোধী সব অপশক্তি শত্রুদের চরম পরাজয় হয়েছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে শপথ ইস্যু এবং কাক্সিক্ষত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি নিয়ে বিএনপির সঙ্গে সরকার তথা ড. ইউনূসের মধ্যে যে বৈরী অবস্থা তৈরি হয়েছিল সেটি এখন আর নেই। এক বৈঠকেই সব উত্তাপ উবে গেছে।

লন্ডন বৈঠকের সাফল্যে শুধু রাজনৈতিক সংকটই কাটেনি, পুরো দেশ রাতারাতি নির্বাচনি ট্রেনে উঠে পড়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন। হাতে সময় এখনো ৭ মাস। তবু কারও যেন ফুরসত সইছে না। স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচনে প্রার্থী হিসাবে নাম লেখাতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী নির্বাচনমুখী সব দলের সম্ভাব্য প্রার্থী অভূতপূর্ব এই নির্বাচনি উৎসবে যোগ দিতে মাঠে নেমে পড়েছেন। এছাড়া আসন ভাগাভাগিসহ পর্দার আড়ালে নির্বাচনি নানা হিসাব-নিকাশ ও সমঝোতার আলাপ সেরে নিতে অনেকে ছুটছেন সাজঘরে। লন্ডন বৈঠকের ফল বিশ্লেষণ করতে গিয়ে যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিবিদদের পর্যবেক্ষণ ছিল এ রকম।

রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন, শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার প্রথম বৈঠকেই বাজিমাত। এক মুহূর্তে উবে গেছে সব অনিশ্চয়তা। অনেকের ভাষায়, একদিকে জনমনে বইছে স্বস্তির ঢেউ, বিপরীতে চরম হতাশায় নিমজ্জিত ষড়যন্ত্রকারীরা। কেউ কেউ বলছেন, ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক মেরেছে লন্ডন বৈঠক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705