বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৃজনশীলতায় ‘দ্য এডিটরস’ স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে || মো: হোসেন আলী

২০১৯ সালের জুনের শেষ সপ্তাহ। কয়েকজন তরুণ-উদ্যমী সংবাদকর্মীর এক ঘরোয়া বৈঠকে জন্ম নেয় নতুন এক স্বপ্ন ‘দ্য এডিটরস’। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটি বিষয়ই- কিভাবে তরুণদের সৃজনশীলতা ও চিন্তাশক্তিকে গণমাধ্যমের শক্তির সঙ্গে যুক্ত করা যায়। সেদিনের সেই স্বপ্ন থেকে কর্মপরিকল্পনা, তারপর ধাপে ধাপে প্রস্তুতি।

নানা আলোচনা, ভাবনা ও কর্মতৎপরতার ভেতর দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে একটি দৃঢ় ভিত্তি। ২০১৯ সালের ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা করে দ্য এডিটরস।

শুরুর দিন থেকেই দ্য এডিটরস রেখেছে ভিন্ন স্বাক্ষর। স্থানীয় সমস্যার পাশাপাশি তারা আলোচনায় এনেছে জাতীয় প্রশ্ন, সমাজ-অর্থনীতি ও সাহিত্য-সংস্কৃতির নানা দিক। পাঠকের কাছে তাই দ্য এডিটরস ধীরে ধীরে শুধু একটি স্থানীয় প্ল্যাটফর্ম নয়, বরং একটি ভাবনার জায়গায় পরিণত হয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানকার তরুণ সংবাদকর্মীদের বিকাশ। দ্য এডিটরস-এর হাত ধরে অনেকেই এখন দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন, পত্রিকা ও অনলাইন পোর্টালে কর্মরত। তাঁদের লেখনীতে ফুটে উঠছে সাতক্ষীরার গ্রামীণ বাস্তবতা, সীমান্তাঞ্চলের সংকট, জলবায়ু পরিবর্তনের অভিঘাত– যেটি জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে বারবার।

সব মিলিয়ে বলা যায়, গণমাধ্যমে তরুণদের সৃজনশীলতা বিকাশে দ্য এডিটরস-এর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের যাত্রা প্রমাণ করে, সামান্য শক্তি-সামর্থ দিয়েও বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব— যদি থাকে মেধা, শ্রম আর আন্তরিকতা।

আগামী দিনের পথ অবশ্যই দীর্ঘ, চ্যালেঞ্জও কম নয়। কিন্তু তরুণদের দৃঢ়তা ও নতুন চিন্তাধারার আলোয় দ্য এডিটরস গণমাধ্যম জগতে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে— এটাই আজকের প্রত্যাশা।

লেখক: সাংবাদিক ও পরিবেশ কর্মী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১০

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১১

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১২

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৩

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৪

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৭

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৮

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

২০
error: Content is protected !!