উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে ইউপি সদস্য ও নারীদের নিয়ে জেন্ডার রেসপনসিভ বাজেট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে সিসিডিবির এনগেজ প্রকল্পের আওতায় দুই দিনের এই প্রশিক্ষণ শেষ হয়।
সিসিডিবির এনগেজ প্রকল্পের মুন্সিগঞ্জ অফিসে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী। প্রশিক্ষণ দেন ফেইথ ইন এ্যাকশনের পরিতোষ কুমার বৈদ্য।
প্রশিক্ষণে সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের ৯জন সদস্য, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ৪ জন ইউপি সদস্য, ১ জন সমাজসেবা কর্মকর্তা, ১ জন উপসহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও ১ জন এনজিও কর্মীসহ মোট ২০ জন অংশ নেন।
মন্তব্য করুন