বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ অক্টোবর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা ভীষণভাবে নষ্ট হয়েছে || ড. শাহদীন মালিক

বিএনপি বলছে তারা যেটাতে স্বাক্ষর করেছে, আর চূড়ান্ত যে দলিল হয়েছে তার মধ্যে ফারাক আছে। এটা তো গুরুতর অভিযোগ। একটা কাগজের কথা বলে সাইন করিয়ে নিলেন, আর অন্য কাগজ ফাইনালাইজ করলেন—এটা হয় না। বিএনপির এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা ভীষণভাবে নষ্ট হয়েছে।

পুরো সনদে সব মিলিয়ে ৮৪টি ধারা রয়েছে। ২৫ পৃষ্ঠার দলিল। এই দলিল পড়ে বোঝার মতো দেশের ভোটারসংখ্যা তো ১৫ শতাংশও হবে না। আর দ্বিতীয় হলো—পুরোটার ওপর ‘হ্যাঁ’, ‘না’ ভোট দেওয়াও অসম্ভব।

সংবিধান সংশোধন সংক্রান্ত ৪৮টি বিষয়ের বেশির ভাগই বিদ্যমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা কার্যকর করতে হলে বর্তমান সংবিধান বাতিল ঘোষণা করতে হবে। বর্তমান সংবিধানে আছে এক কক্ষের জাতীয় সংসদ। আর জুলাই সনদে বলা হচ্ছে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ।

এখন কোনটা বলবৎ হবে? বর্তমান সংবিধানের কথা, না জুলাই সনদের প্রস্তাব। জুলাই সনদের প্রস্তাব বলবৎ হলে বর্তমান সংবিধান বাতিল করতে হবে। সংবিধান বাতিল না করে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কতগুলো অনুচ্ছেদ বা ধারা বলবৎ করা সম্পূর্ণ অবাস্তব। আমাদের সংবিধানে ১৭টি সংশোধনী হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট ছয়টি সংশোধনী বাতিল করেছেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে।

জুলাই সনদের প্রস্তাবগুলোও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিলযোগ্য। তবে বাতিলযোগ্য হবে না যদি বর্তমান সংবিধানই বাতিল করে দেন তাহলে। এটা (জুলাই সনদ) একেবারেই গোঁজামিল। যাঁরা এর সঙ্গে জড়িত তাঁদের আইনের ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে ধারণা আছে বলে মনে হয় না। সনদে বলা হয়েছে, সংসদে সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধনের প্রস্তাব পাস না করলে পাস বলে গণ্য হবে। এটা যদি হয়, তাহলে ২৭০ দিন ধরে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কী যৌক্তিকতা ছিল? ফল যদি পূর্বনির্ধারিত হয়ে থাকে, তাহলে এত দীর্ঘ সময় ধরে আলোচনার কোনো যৌক্তিকতা থাকে না। এগুলোতে সব এলোমেলো, অবাস্তব বিষয় যোগ করে পুরো বিষয়ে গণ্ডগোল পাকিয়ে ফেলা হয়েছে। এমনিতেই দেশে অস্থিতিশীল অবস্থা। এর মধ্যে এই বিষয়টির অবদান অস্থিতিশীলতা আরো বাড়াবে।

গণভোট হয় একটি সুনির্দিষ্ট প্রস্তাবের ওপর। ব্রিটেনে সম্প্রতি গণভোট হয়েছে, বেক্সিটের ওপর। ইউরোপীয় ইউনিয়নে থাকব কি থাকব না—এই প্রশ্নে। এ রকম সুনির্দিষ্ট একক কোনো বিষয়ে গণভোট হতে পারে। এ ধরনের ভোটের টেকনিক্যাল অনেক বিষয় রয়েছে। গণভোটের জন্য আইন করতে হবে। এই আইন আমাদের নেই। এ জন্য গণভোটের অধ্যাদেশ জারি করতে হবে। ওই অধ্যাদেশে সংবিধান সংস্কারসংক্রান্ত ৪৮টি বিষয়ে কিভাবে হিসাব মেলানো হবে তা উল্লেখ থাকতে হবে। ৪৮টি বিষয়ে গণভোটের প্রশ্নটাই অবান্তর। আবার সাধারণত গণভোটের প্র্যাক্টিসটা হচ্ছে—এই ভোটের আগে বিষয়টি সংসদে পাস করতে হয়। আমরা এ বিষয়ে সংবিধান সংশোধন করতে গণভোটের ব্যবস্থা করতে যাচ্ছি উল্লেখ করে তা সংসদে পাস করাতে হয়। সংশ্লিষ্ট বিষয়ও জাতির জন্য গুরুত্বপূর্ণ হতে হয়। গণভোট হয় সেই সব বিষয়ে যেটা সংসদে পাস করলেই হবে না, জনগণের মতামত নিতে হবে। এর প্রথম পদক্ষেপ হবে গণভোট অনুষ্ঠানের বিষয়টি সংসদে পাস করানো। সংসদে পাস না করে সরাসরি গণভোট কোথাও যে হয়নি তা নয়। তবে তেমন ঘটনা খুবই বিরল। আবার সাংবিধানিক আদেশ যেভাবে হওয়ার প্রস্তাব এসেছে সেটি কোনো আইনে নেই। আইনে নেই এমন অনেক কিছুই আমরা করছি। এর ফলে দেশের আইন ও বিচারব্যবস্থা এলোমেলো হয়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে শুনানি চলমান থাকা অবস্থায় জুলাই সনদে এটি কিভাবে কাদের মাধ্যমে কার্যকর হবে তা ঠিক করে দেওয়া হয়েছে। এই এলোমেলো অবস্থা ঠিক করতে ২০ বছর লাগবে। দীর্ঘ সময় ধরে এই অবস্থার খেসারত দিতে হবে। আইনি ব্যবস্থার টালমাটাল অবস্থা থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে দীর্ঘ সময় আমাদের অপেক্ষায় থাকতে হবে।
লেখক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০