বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২ নভেম্বর ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁধ কেটে নাইন্টি পাইপ বসালো শান্ত ও ফজলু, আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস

বিলাল হোসেন, উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে রাতের আধারে বাঁধ কেটে নাইন্টি পাইপ বসালেন ঘেরমালিক সাজেদুর রহমান শান্ত ও জামায়াত নেতা ফজলুল হক। এ ঘটনার ভিডিও দ্য এডিটরস-এ প্রচারের পর তাৎক্ষণিক তা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ড।

জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর জেলেপাড়ায় শ্যামনগর উপজেলাকে ঘিরে থাকা বাঁধের ৫ নম্বর পোল্ডার কাটা হয়। এতে বাধা দেওয়ায় স্থানীয় লোকজনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঘেরমালিক সাজেদুর রহমান শান্ত ও জামায়াতের নেতা ফজলুল হকের বিরুদ্ধে।

এলাকাবাসী জানিয়েছে, পাশের মালঞ্চ নদী থেকে সাজেদুরের চিংড়িঘেরে লোনা পানি নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বাঁধটি কাটা হয়েছে। জেলেপাড়া সংলগ্ন কদমতলা গ্রামের এশার আলীর ভাষ্য, শনিবার রাত ৯টার দিকে সাজেদুর তাঁর লোকজন নিয়ে উপকূল রক্ষা বাঁধের ওপর নির্মিত পাকা সড়ক কেটে ফেলেন। এ সময় তিনি বাঁধটির কয়েক ফুট গভীর করে নদীর পানির নেওয়ার উপযোগী করে সেখানে প্লাস্টিকের পাইপ স্থাপন করেন। এ সময় তারা কয়েকজন আপত্তি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাজেদুর। তিনি বাংলাদেশজুড়ে কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে দাবি করে বাঁধ কাটায় বিরোধিতাকারীদের হুমকি দেন।

হুমকির শিকার আনিছুর রহমানের ভাষ্য, বাঁধটির ওপর কার্পেটিং রাস্তা নির্মিত হয়েছিলো কয়েক বছর আগে। সম্প্রতি পিচ উঠে রাস্তার ইট বেরিয়ে এসেছে। শনিবার রাতে সেই রাস্তাসহ বাঁধ কেটে ফেলা হয়েছে। এতে এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি আরও খারাপ হয়ে গেলো।

আনিছুর রহমান বলেন, একই অংশের বাঁধ বারবার ভাঙনের শিকার হয়। যে কারণে এলাকাবাসী আতংকে ছিল। কিন্তু সাজেদুর নিজের চিংড়ি ঘেরে পানি তোলার জন্য বাঁধ কেটে পাইপ স্থাপন করেছেন। এতে অন্যরাও উৎসাহিত হবে। গোটা এলাকায় ভাঙনের ঝুঁকিও বেড়েছে। তিনি প্রতিবাদ করায় সাজেদুর ও ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক তাঁকে হুমকি দিয়েছেন।

বাধা দেওয়ায় কাউকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন সাজেদুর রহমান। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মী আপেল তাঁকে বাঁধ কেটে পাইপ স্থাপনের পরামর্শ দিয়েছেন।

জামায়াত নেতা ও মুন্সিগঞ্জ ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুল হকের দাবি, পানির অভাবে তাদের চিংড়িঘেরে মাছ মারা যাচ্ছে। বাধ্য হয়ে সাজেদুর সেখানে একটা পাইপ স্থাপন করেছেন। তিনি কাউকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। এ সময় পাইপ স্থাপনের জন্য বাঁধ কাটার বিষয়টি এড়িয়ে যেতে সুপারিশ করে বলেন, আমাদের একটু সহযোগিতা করেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শ্যামনগরের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজার ভাষ্য, বাঁধের ওপর স্থাপিত অনেকগুলো পাইপ তারা অপসারণ করেছেন। হঠাৎ অভিযান বন্ধ হওয়ায় কেউ কেউ সুযোগ নিচ্ছে। অবশিষ্ট পাইপ অপসারিত হয়নি– এমন অজুহাত দেখিয়ে অনেকে পাইপ স্থাপন করছেন। জেলেপাড়া এলাকার বাঁধ কাটার বিষয়ে খোঁজ নেবেন।

ইউএনও দেদারুল ইসলাম বলেন, উপকূল রক্ষা বাঁধের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না। কেউ বাঁধ কেটে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705