ইসকন নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে সংগঠনের সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুব সংঘের সভাপতি মাও. মোজাহিদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাও. মুহা: আলতাফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি উপাধ্যক্ষ মাও. আব্দুল মান্নান, জেলা উপদেষ্টা অধ্যক্ষ মো: আজিজুর রহমান, সহ-সভাপতি মাও. ফজলুর রহমান, সেক্রেটারি অধ্যাপক মাও. মোফলেহুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহীদুজ্জামান ফারুক, মাও. আব্দুল্লাহ আল মামুন, মাও. আসাদুল্লাহ বিন মুসলিম, অধ্যাপক আবুল কালাম আজাদ, মাও. মশিউর রহমান প্রমুখ।
সমাবেশে তারা বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধকরণ, হত্যা নির্যাতন ও অপহরণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ইসকনের দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, দেশের কোন রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠন যেন তাদের সহযোগিতা করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ এবং মেয়েদের বিবাহের বয়স সীমা ১৮ থেকে কমিয়ে ১৫ বছর করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন