বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ নভেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বহাল তবিয়তে ‘ভূমিদস্যু’ রফিকুল, হুমকি-ধমকি জমি দখলে দিচ্ছেন নেতৃত্ব!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের ‘ভূমিদস্যু’ খ্যাত রফিকুল ইসলাম চব্বিশের ৫ আগস্টের আগে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি। দলটির অধিকাংশ নেতাকর্মী পলাতক ও জেলে থাকলেও এলাকায় দাপট দেখিয়ে চলেছেন রফিকুল।

অভিযোগ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম তুহিন ও কৃষি ব্যাংক কর্মকর্তা মো. তিতুমীর রহমান টিপু রফিকুলের যোগসাজশে আইনি প্রক্রিয়ায় না গিয়ে হুমকি-ধমকি দিয়ে শরিকের জমি দখলে নিতে চাইছেন।

তুহিন ও তিতুমীরের হুমকির পর থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী আব্দুল কাদের ও মো. আকতার হোসেন পৃথক ডায়েরিতে জীবননাশ ও বাড়ির প্রাচীর ভেঙে দখলে নেওয়ার চেষ্টার কথা উল্লেখ করেছেন।

গত ১৫ এপ্রিল দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৫৩৩) করেন মো. আকতার হোসেন। বিবাদী মো. তিতুমীর রহমান। কয়েক মাস পর আবারও জীননাশের হুমকি দেন তিতুমীর, তুহিন ও তার বাবা কাওছার। এবার হুমকি পান মো. আব্দুল কাদের। গত ৩০ অক্টোবর এই তিনজনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় সাধারণ ডায়েরি করেন মো. আবদুল কাদের।

ওই গ্রামের রোজী বলেন, জমি জায়গা নিয়ে শরিকদের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু রফিকুল এই দ্বন্দ্বে ঘি ঢালছেন। দ্বন্দ্ব নিরসনের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মজা নিচ্ছেন।

ভাতশালা গ্রামের আবদুল হামিদ বলেন, গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না রফিকুল। মানুষকে নানা ফাঁদে ফেলে টাকা আদায় করাই তার কাজ। ওয়াপদার রাস্তাও ঘিরে রেখেছে। মসজিদের টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, এগুলো ঠিক না। আমি খাস জমি দখলও করিনি। আমার কেনা জমি।

এ বিষয়ে জানতে চাইলে তৌহিদুল ইসলাম তুহিন ও মো. তিতুমীর রহমান টিপু বলেন, বিষয়টি আমাদের শরীকদের জায়গা জমি নিয়ে। এখানে প্রভাব ফেলানোর কোনো সুযোগ নেই। আমাদের উভয় পরিবারেরই সবাই শিক্ষিত। আমরা পৈত্রিক সূত্রে যে জমি পাব, তা বুঝে পেতে চাই। আমার আরেক চাচা অন্য একজনের কাছ থেকে দুটি দাগে ২৬ শতক জমি ক্রয় করেছেন। কিন্তু তিনি আমাদের ছয় শতকসহ তার ২৬ শতক ভজিয়ে নিয়েছেন। এ বিষয়ে আমরা চাচাকে বসার প্রস্তাব দিয়েছিলাম। তিনি বসতে রাজি হননি। পরে আমরা জমি বুঝে পেতে ইউএনও’র কাছে একটা আবেদন করি। তিনি বিষয়টি  স্থানীয় চেয়ারম্যানের কাছে পাঠান। ইতোমধ্যে চেয়ারম্যান সাহেব দুই দফা বিষয়টি নিয়ে বসেছেন। সর্ বশেষ সিদ্ধান্ত ছিল কাগজপত্রসহ জমি সরেজমিনে দেখার। এরই মাঝে এক শরীক ওমরা করতে গিয়েছিলেন। এর পরেও বসা হবে। সেখানে যে সিদ্ধান্ত হবে আমরা মেনে নেব।

রফিকুল ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, রফিকুল ইসলামও আমাদের শরিক। তিনি কাগজপত্র বোঝেন বিধায় আমরা তার সহযোগিতা গ্রহণ করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১০

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১১

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১২

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৩

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১৪

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৭

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১৮

শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?

১৯

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

২০
error: Content is protected !!