বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বরেন্দ্রের নওগাঁ: কাজ হারাচ্ছে `কৃষি শ্রমিক’

লিখেছেন মো: মামুনুর রেজা  জলবায়ু কর্মী ও শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দেশের উত্তরের রাজশাহী বিভাগের চারটি জেলা ও রংপুর বিভাগের কিছু অংশ নিয়ে বরেন্দ্র অঞ্চল। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে শস্য ভাণ্ডার খ্যাত বরেন্দ্র অঞ্চল এখন খরা প্রবণ। যার প্রভাবে এ অঞ্চলের কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং উৎপাদন হ্রাস পাচ্ছে। অতিরিক্ত খরার প্রভাবে কৃষিতে পানির চাহিদা মেটাতে চাপ বাড়ছে ভূ-গর্ভস্থ পানির উপর। সময়মতো বৃষ্টি না হওয়া ও পানির অভাবে কৃষিকাজে কৃষকরা গভীর নলকূপ থেকে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে কৃষি কাজ করছেন। এতে বরেন্দ্র এলাকার ভূ-গর্ভস্থ পানির রিজার্ভ কমছে এবং পানির স্তর ক্রমেই নেমে যাচ্ছে। বিএমডি.এ বলছে, গত ২০ বছরে এ এলাকাতে ভূ-গর্ভস্থ পানির স্তর ২৫ মিটার নিচে নেমেছে।

বরেন্দ্র অঞ্চলের অন্যতম জেলা নওগাঁতে জলবায়ু পরিবর্তনের কারণে খরা, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির মতো দুর্যোগ বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে কৃষি প্রধান এ অঞ্চলে।
নওগাঁর পোরশা, সাপাহার ও পত্নীতলার কিছু এলাকা ঘুরে দেখা যায়, শুষ্ক মৌসুমে এসব এলাকার খাল, বিল, নদীতে পানি না থাকায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) স্থাপিত গভীর নলকূপের মাধ্যমে কৃষি আবাদে পানি চাহিদা মেটানো হচ্ছে। এতে ভূগর্ভস্থ পানির স্তর যেমন ক্রমেই নেমে যাচ্ছে, তেমনি খরচও বাড়ছে। সেচ সংকটে পানি বেশি প্রয়োজন এমন খাদ্য শস্য উৎপাদন বাদ দিয়ে কৃষিজমিতে আমের বাগান গড়ে তোলা হচ্ছে।

জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বোরো ধানের উৎপাদন ১৭% এবং গম উৎপাদন ৩২% হ্রাস পেতে পারে। পেঁয়াজ, রসুন, আলুসহ অন্যান্য অর্থকরী ফসলও ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি মাটির গুণগত মান নষ্ট হওয়াতে খরচ বাড়ছে। তাছাড়া তাপমাত্রা বৃদ্ধির সাথে পোকা-মাকড় ও রোগের প্রাদুর্ভাব বাড়বে, যা কৃষকের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করবে। রাতের উচ্চ তাপমাত্রা ধানের ফলন কমিয়ে দেয়, যা গুরুতর সমস্যা। এই সমস্যা সমাধান করার জন্য দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জরুরী। অন্যথায় দেশের খাদ্য নিরাপত্তা চরম হুমকির মুখে পড়তে পারে।

চিরায়িত কৃষিচিত্র পাল্টে যাওয়ায় মানুষের জীবন ও জীবিকার পরিবর্তন এসেছে। এমন পরিবর্তনে সবথেকে বেশি বিপাকে পড়ছে কৃষি দিন-মজুরেরা। ফসলের আবাদ কমে যাওয়ায় কাজ হারাচ্ছেন কৃষি শ্রমজীবী মানুষ। বিশেষ করে কৃষি শ্রমনির্ভর ক্ষুদ্র জাতিসত্ত্বার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। কৃষিকাজ না থাকায় জীবিকার তাগিদে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বড় শহরে গিয়ে বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছেন তারা। নারী ও শিশুর তুলনায় কর্মঠ পুরুষের মধ্যে অভিবাসনের মাত্রাটা বেশি। আবার ভূগর্ভস্থ পানি ব্যবহার করে এসব এলাকায় চাষাবাদের সুযোগ কমে যাচ্ছে। এছাড়া কৃষি যান্ত্রিকীকরণে বেকার সমস্যা বাড়ছে। কাজ না থাকায় তারা ঘরবাড়ি ছেড়ে অন্য স্থানে যেতে বাধ্য হচ্ছেন। জীবিকার তাগিদে কৃষিকাজ হারানো মানুষগুলো শহরে পাড়ি জমিয়ে রিক্সাচালক, পোশাক কারখানা, শিল্প কারখানা ও গৃহকর্মী হিসেবে শ্রম বিক্রি করছে। অভিবাসনের কারণে চাপ বাড়ছে বড় বড় শহরগুলোতে। এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরী। জলবায়ু পরিবর্তনে অভিবাসন সমস্যা ঠেকাতে প্রয়োজন খরা প্রবণ এলাকায় খরা সহিষ্ণু ফসল চাষ, অর্থনৈতিক অঞ্চল তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ, নারী পুরুষ ভেদে মজুরীর বৈষম্য দূর করা, বৃষ্টির পানি সংরক্ষণ, উন্মুক্ত জলাধারগুলোর পরিচর্যা ও প্রকৃত মৎসজীবীদের মাছ ধরার অধিকার নিশ্চিত করার। সর্বোপরি এ অঞ্চলের কৃষি বাঁচাতে কৃষকদের জলবায়ু পরিবর্তন শিক্ষা জরুরী।

জলবায়ু বিশেষজ্ঞ ও কৃষি বিজ্ঞানী ড. কামরুজ্জামান মিলন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষিতে সহজ শর্তে ঋণ ও ফসল বীমার সুযোগ দিলে অনেকটা উপকৃত হবে। সেই সাথে কৃষিতে জলবায়ু অভিযোজন ও প্রশমন কৌশল বাস্তবায়নে বিনিয়োগ বাড়ানো দরকার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!