সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা উপজেলা ডিজিটাল হলরুমে বেসরকারি সংস্থা
স্বদেশ আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় ’নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড’ প্রোগ্রামের আওতায় এই সভার আয়োজন করে।
সভায় সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বদরুদ্দোজা। অন্যান্যদের মধ্য সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফরহাদ জামিল, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, যুব উন্নয়ন অফিসার আজিজুল হক, পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নাগরিকতা প্রকল্পের পিও মোঃ আজহারুল ইসলাম চলমান প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি বলেন, শিশু বিবাহ ও মানব পাচার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। ডিজিটাল ক্রাইম বন্ধ করতে কমিউনিটি পর্যায়ে যুবকদের বেশী সচেতন হতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ চলমান থাকলে সমাজ উন্নত করা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন