ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনের পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিজভী আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ও মিডিয়া ম্যানেজার কাজী সাজিদুর রহমান, প্রশিক্ষণ টিমের সদস্য ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৌহিদুর রহমান সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান (শাহিন), ইউআইটিএস ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির হোসেন, বাংলা কলেজ ছাত্রদলের শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামি মাহির প্রমুখ।

মন্তব্য করুন