ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে বারসিক এর এনগেজ প্রকল্পের আওতায় দ্বন্দ্ব-সংবেদনশীল মানবাধিকারভিত্তিক আপ্রোচ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী (২-৩ ফেব্রুয়ারি) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মো: ছাফিউল্লাহ।
প্রশিক্ষণে শিক্ষার্থী ফোরামের ২৭ জনকে (১২ ছাত্র, ১৫ জন ছাত্রী) মানবাধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি এইচআরবিএ এবং দ্বন্দ্ব সংবেদনশীল দৃষ্টিভঙ্গি শেখানো হয়, যাতে শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করতে পারে।
প্রশিক্ষণে মানবাধিকারের মূলনীতি- অর্থবহ এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, জবাবদিহিতা, স্বচ্ছতা, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার উপর জোর দেওয়া হয়।
প্রশিক্ষণে শিক্ষার্থীরা অংশগ্রহণমূলক আলোচনা, মতামত, অভিজ্ঞতা বিনিময়, প্রশ্নোত্তর ও দলীয় কাজে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ ফ্যাসিলিটেট করেন এনগেজ প্রকল্পের টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্র, ফিল্ড ফ্যাসিলিটেটর মনিরুল ইসলাম ও রাশেদুল ইসলাম।

মন্তব্য করুন