বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তৃতীয় কর্মদিবসে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন। সরকারের লক্ষ্য, আসন্ন ঈদের আগেই পর্যায়ক্রমে এ কার্যক্রম শুরু করা।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এসব তথ্য জানান।

ড. মাহদী আমিন বলেন, আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। তিনি একজন সাধারণ নাগরিকের মতোই অফিসে এসেছেন। তথাকথিত ভিআইপি সংস্কৃতি পরিহার করে ট্রাফিক সিগন্যাল মেনে এবং যানজটে অপেক্ষা করেই কার্যালয়ে প্রবেশ করেন। অফিসে ঢোকার আগে তিনি একটি বৃক্ষরোপণও করেন।

তিনি আরও বলেন, কার্যালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিশেষ করে যারা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একসময় কাজ করেছেন, তাদের নাম ধরে ডেকে কথা বলেন।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় নেতাদের সম্মানীর বিষয়ে ড. মাহদী বলেন, আমাদের প্রতিশ্রুতি ছিল খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একটি টেকনিক্যাল ও আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ, আসন্ন ঈদের আগেই পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে সম্মানিত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম শুরু করা হবে।

কত টাকা করে ভাতা দেওয়া হবে; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আলোচনা শেষে টাকার পরিমাণ নির্ধারণ করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কর্মসংস্থান ও শিক্ষা সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সারা দেশে মেধাভিত্তিক ও বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টি, সরকারি-বেসরকারি চাকরি এবং উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা মতামত দিয়েছেন।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার বা ডিরেগুলেশন নিয়েও আলোচনা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যায়।

জনগণের প্রতি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. মাহদী আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

২

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

৪

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

৫

The Climate Watch to deploy eight journalists at COP31

৬

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

৭

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৮

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৯

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

১০

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

১১

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

১২

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

১৩

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

১৪

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১৫

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১৬

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১৭

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৮

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৯

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

২০