বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ মার্চ ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌসুম শুরুর আগেই সুন্দরবনের মৌচাক কেটে সাবাড়ের অভিযোগ

 

উপকূলীয় প্রতিনিধি: মৌমুস শুরুর আগেই সুন্দরবনের মৌচাক কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, দেশব্যাপী সুন্দরবনের খলিশা ফুলের মধুর ব্যাপক চাহিদা। তাই ক্রেতাদের কাছ থেকে অধিক দাম পাওয়ার লোভে অসাধু মৌয়ালরা মাছ ধরার অনুমতি নিয়ে অপরিপক্ক চাক থেকেই মধু কেটে লোকালয়ে এনে চড়া দামে বিক্রি করছেন। এই মধু বিক্রি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরবনে গিয়ে মৌচাক থেকে মধু সংগ্রহের ভিডিও প্রকাশ করছেন।

এসব বিষয় বনবিভাগের নজরে আসলেও কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।

সূত্র মতে, ১ এপ্রিল থেকে সুন্দরবনের মধু আহরণের মৌসুম শুরু হয়। তবে তার আগেই অসাধু মৌয়ালরা অপরিপক্ক মৌচাক কেটে মধু সংগ্রহ করছে। এতে মধু উৎপাদন হ্রাস এবং মৌমাছির বংশ বিস্তারের চরম ঝুঁকি তৈরি হচ্ছে।

আগাম মধু চুরির ফলে সরকার যেমন রাজস্ব হারাবে, তেমনি লোকসানের সম্মুখীন হতে হবে মৌয়ালদের। পাশাপাশি অপরিণত চাক কাটার ফলে মৌমাছির বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের ইকোসিস্টেম।

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মৌয়াল আব্দুর রহিম ও জামাল হোসেন জানান, অপরিপক্ক চাক থেকে মধু সংগ্রহ করার ফলে মৌচাকের সংখ্যা কমে যায়। এতে প্রকৃত মৌয়ালরা তাদের আয়ের সুযোগ থেকে বঞ্চিত হয়।

তথ্য অনুসন্ধানে জানা যায়, বেশিরভাগ চোরাই মধু বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন বিভিন্ন পয়েন্ট থেকে সংগ্রহ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মৌয়াল বলেন, এখন মধু কাটতে বন বিভাগের অনুমতি নেওয়া লাগছে না। মাছের পাশ নিয়ে সুন্দরবনের প্রবেশ করে মধু কেটে আনছি। বিনিময়ে বন বিভাগের কর্মকর্তাদের কিছু মধু দিতে হচ্ছে। এ সময়টা মধুর অনেক দাম পাওয়া যায়। ভালো মধু হওয়ায় ক্রেতাদের কাছে খুব চাহিদা থাকে। আমরা পাইকারি ১২শ থেকে ১৩শ টাকা কেজিতে বিক্রি করছি।

বন বিভাগ সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরে সুন্দরবন থেকে মধু আহরণ করা হয়েছিল ৪ হাজার ৪৬৩ কুইন্টাল। ২০২১-২২ অর্থবছরে তা কমে দাড়ায় ৩ হাজার ৮ কুইন্টাল। ২০২২-২৩ অর্থবছরে আরও কমে দাড়ায় ২ হাজার ৮২৫ কুইন্টাল। ২০২৩-২৪ অর্থবছরে কিছুটা বেড়ে ৩ হাজার ১৮৩ কুইন্টাল মধু আহরণ করা হয়েছিল। তবে চুরি করে আহরণ করা মধু বন বিভাগের হিসাবের বাইরে থাকে। অন্যদিকে আগাম চাক কাটার কারণে মৌসুম শুরু হলে মধু কম পাওয়া যায়। এর ফলে বন বিভাগের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা দেখা দেয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, এপ্রিল মাসের ১ তারিখ থেকে মধু সংগ্রহের পাশ দেয়া হবে। আমরা কঠোর নজরদারি রাখছি। যাতে সুন্দরবন থেকে কেউ মধু চুরি করতে না পারে। যদি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০