দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ১৪৩৩ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বনবিবির বটতলায় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাঠি খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জামায়াত নেতা ও সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না।
উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এদিকে, দেবহাটার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি তুলে ধরেন স্থানীয় শিল্পীরা। এছাড়া নৃত্য, জাদু, লাঠিখেলা ও হাড়িভাঙ্গা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মন্তব্য করুন