বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৮ এপ্রিল ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেলবাহী গাড়ি আটকে দেওয়ার হুমকি, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

oplus_0

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে পার্শ্ববর্তী উপজেলার বাইকারদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামনগর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জরুরি সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে নিরাপত্তা নিশ্চিত না হলে পাম্প বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ফিলিং স্টেশনের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাম্পের ম্যানেজার মোঃ বিলাল হোসেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো শ্যামনগরেও রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা এবং জরুরি সেবায় নিয়োজিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সীমিত পরিসরে জ্বালানি দেওয়া হচ্ছে।

তিনি জানান, উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার নুরনগর ইউনিয়নের বাসিন্দাদের জন্য নির্ধারিত দিনে জ্বালানি বিতরণ চলাকালে হঠাৎ কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন থেকে শতাধিক মোটরসাইকেল চালক এসে তেল দাবি করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী বাইরের উপজেলার যানবাহনকে তেল সরবরাহে অপারগতা জানালে তারা উত্তেজিত হয়ে ওঠেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একপর্যায়ে বাইকাররা ফিলিং স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ অবরোধ করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। স্থানীয় গ্রাহকরা প্রতিবাদ করলে কালিগঞ্জ উপজেলার এক ব্যক্তি যিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ও সাবেক এমপি কাজী আলাউদ্দিনের লোক উল্লেখ করে স্টেশন কর্তৃপক্ষকে হুমকি দেন এবং তেলবাহী গাড়ি আটকে দেওয়ার ঘোষণা দেন। এ সময় স্টেশন মালিক নাহেদী নাজনীনকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অতিরিক্ত জনবল ও প্রশাসনের তদারকিতে সুশৃঙ্খলভাবে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হলেও বাইরের উপজেলার নতুন চাপ সৃষ্টি হলে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। পাশাপাশি তেলবাহী গাড়ি লুট ও কর্মচারীদের জিম্মি করার হুমকির বিষয়টিও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মহিদুননবী বাবু। তিনি দাবি করেন, পাম্প কর্তৃপক্ষের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মৌতলা থেকে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল নিয়ে তারা তেল নিতে যান। কিন্তু পরে পাম্প কর্তৃপক্ষ কথা রাখেনি। এ নিয়ে সামান্য বাকবিতণ্ডা হলেও হামলা বা হুমকির কোনো ঘটনা ঘটেনি।

ফিলিং স্টেশনের মালিক নাহেদী নাজনীনের পক্ষে তার স্বামী সিদ্দিকুল ইসলাম বকুল অভিযোগ করে বলেন, শনিবার সকালে পাম্পে বিশৃঙ্খলার সময় শ্যামনগর থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া পাম্পের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমরা গ্রাহকদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছি। পাম্পের কর্মকর্তা-কর্মচারী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পাম্প বন্ধ রাখার ঘোষণা দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের করা অভিযোগ সঠিক নয়। আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নিয়েছি। খবর পাওয়ার পরই থানার তদন্ত কর্মকর্তার নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে শ্যামনগর ফিলিং স্টেশনের কর্মকর্তা আবু তাহের হোসেন ও কর্মচারী শিমুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705