বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ এপ্রিল ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভবন নির্মাণে ধীরগতি, দক্ষিণ কাদাকাটি কালিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতিতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করে তার হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী।

তিনি জানান, ২০২৪ সালের ১ এপ্রিল বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি। এখন পর্যন্ত বাকি রয়েছে অন্তত ৪০ শতাংশ কাজ।

অভিযোগে বলা হয়, নির্মাণকাজে স্বল্পসংখ্যক শ্রমিক ব্যবহার করা হচ্ছে। ফলে অত্যন্ত ধীরগতিতে কাজ এগুচ্ছে। অনেক সময় শ্রমিকরা নিয়মিত কাজও করেন না। এদিকে তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ের মধ্যে টিনশেডের নিচু কক্ষে গাদাগাদি করে শ্রেণী কার্যক্রম চালাতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়ছেন। এতে অনেক শিক্ষার্থী অসুস্থও হয়ে পড়ছে।

বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ না থাকায় পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি অফিস কক্ষের সংকটও প্রকট আকার ধারণ করেছে।

বাধ্য হয়ে ২০২৪ সাল থেকে মাসিক দুই হাজার টাকা ভাড়ায় একটি কক্ষ নেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। এছাড়া টয়লেট সুবিধা না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয় অভিভাবকদের মধ্যে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।

তাঁদের অভিযোগ, নির্মাণকাজ শেষ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে না।

এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী দ্রুত নির্মাণকাজ শেষ করার পাশাপাশি আপাতত শিক্ষার্থীদের স্বার্থে মর্নিং স্কুল চালুর অনুমতি চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান তাপপ্রবাহের বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজন হলে সাময়িকভাবে মর্নিং স্কুল চালুর বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে, যাতে শিক্ষার্থীদের ভোগান্তি কমানো যায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!