বাংলাদেশ, সোমবার, ১৮ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মে ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি

 

জলবায়ু ঝুঁকিপূর্ণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদে আসন্ন অর্থবছরের বাজেট প্রস্তুতি সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধির জন্য বাজেট বাড়ানোর দাবি জানানো হয়েছে।

প্রাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় ‘উত্তরণ’ কর্তৃক বাস্তবায়নাধীন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রমকে বাজেটে গুরুত্ব দেওয়া হবে।

সভায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল জলবায়ু ঝুঁকি হ্রাস কর্ম্পরিকল্পনা তুলে ধরেন।

উপস্থিত জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম-উত্তরণের ফিল্ড সুপারভাইজার জাহিদ হাসান উল্লেখ করেন, উপকূলীয় এই অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, তীব্র তাপপ্রবাহ ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে কৃষি, সুপেয় পানি সংকট, স্বাস্থ্যঝুঁকি এবং জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ক্রমেই বাড়ছে। তাই স্থানীয় সরকার পর্যায়ে জলবায়ু সহনশীল অবকাঠামো, নিরাপদ পানি ব্যবস্থা, টেকসই কৃষি, বৃক্ষরোপণ ও দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন।

উপস্থিত বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করলে জলবায়ু ঝুঁকি মোকাবিলা সহজ হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের বাজেটে জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামিপক্ষের সংবাদ সম্মেলন: নাটক সাজিয়ে মামলার অভিযোগ

৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

কালিগঞ্জের মহেশ্বরপুর খালের বাঁধ অপসারণ, স্বস্তি ফিরেছে এলাকায়

সুন্দরবনে আটন পেতে কাঁকড়া শিকার, ৪ জেলে কারাগারে

অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ‘স্বাস্থ্যঝুঁকি’

বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি

পারুলিয়া পশুর হাট জমজমাট, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

১০

সংসদ ভোটে নারী প্রার্থী কম কেন, ইসিকে ইউএন ওমেন

১১

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

১২

বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

১৩

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

১৪

বিসিবি নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

১৫

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৬

দেশে ২য় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা

১৭

সাতক্ষীরায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

১৮

স্নাতকের শিক্ষার্থীরা পাবেন বৃত্তি, আবেদন শুরু

১৯

দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় সিনহার জানাজা, অংশ নেবেন প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!