বাংলাদেশ, সোমবার, ২০ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: এলিট ফোর্স হিসেবে র‍্যাবের নাম পরিবর্তন বা নতুন বাহিনী গঠনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, নতুন নামে বা নতুন কাঠামোয় এলিট ফোর্স গঠন করা হলে যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই আইনে বাহিনীর কর্তৃত্ব, দায়িত্ব, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
তিনি জানান, বর্তমানে র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের আওতায় পরিচালিত হলেও এভাবে একটি এলিট ফোর্স পরিচালনা করা ঠিক হয়নি।

তাই আলাদা আইন প্রণয়ন করা হবে।
তিনি বলেন, আমরা র‍্যাবের নাম রিনেমড করবো কি না বা নতুন এলিট ফোর্স রেইজ করবো কি না, সেটা এখনও বিবেচনায় আছে।

তবে যাই হোক না কেন, সেখানে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে।
২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকজন কর্মকর্তার দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না।

তিনি বলেন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি- কোনো প্রতিষ্ঠানই তখন ক্ষতির বাইরে ছিল না। শেখ হাসিনা সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের ব্যক্তিগতভাবে জবাবদিহির আওতায় আনা হবে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন আইনের বিষয়ে তিনি বলেন, র‍্যাবের জন্য আইন প্রণয়নে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে এবং তিনি নিজে বিষয়টি তদারকি করছেন। আইনে বাহিনীর দায়িত্ব, ক্ষমতা ও জবাবদিহিতার কাঠামো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে।

র‍্যাব বিলুপ্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে একটি এলিট ফোর্স অবশ্যই দরকার হবে। তাদের ইকুইপমেন্ট, লজিস্টিকস, ট্রেনিং ও অন্যান্য সক্ষমতা বজায় থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সন্ধ্যায় বসছেন প্রধানমন্ত্রী

ইসিবি চত্বর থেকে রিজেন্টের সাহেদ আটক

সাতক্ষীরায় ঘের থেকে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

গোল্ডেন গ্লাভস জয়ের পাশাপাশি নতুন ইতিহাস গড়লেন সিমন

ইউরোপের পর বিশ্ব জয়, স্পেনের অনন্য রেকর্ড

ইতিহাসের প্রথম দল হিসেবে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

বিশ্বকাপে ২টি গোল্ডেন বুট, ইতিহাসের পাতায় এমবাপে

১০

গোল্ডেন বল জিতলেন রদ্রি

১১

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১২

বিয়ের ঘোষণা দিয়ে মসিবতে পরীমণি

১৩

জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

১৪

বুধহাটা কেজি স্কুলে বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

সহজ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, সিরিজ বাংলাদেশের

১৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি আদহাম ছিলেন তৈয়েব হাসান বাবুর সহকারী

১৭

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা

১৮

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

১৯

মানুষ ও সমাজবিজ্ঞান || মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ

২০
error: Content is protected !!