বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি

স্পোর্টস ডেস্ক: হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে তাই বদল এলো বাংলাদেশ দলে।
তামিমের জায়গায় ডাক পেয়েছেন আরেক ওপেনার রনি তালুকদার।

সিরিজের মাঝখানে গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন দেন তামিম। তার বিদায়ে ওয়ানডে দলের ওপেনিং পজিশনে একটি জায়গা ফাঁকা হয়ে গেছে। সেই শূন্যস্থান পূরণ করতেই ডাক পড়লো রনির।

এর আগে টি-টোয়েন্টিতে ওপেন করেছেন রনি। তাছাড়া আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তিনি দলের সঙ্গে চট্টগ্রামেই আছেন। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য তাকে ডাকা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

৩২ বছর বয়সী রনি তালুকদার এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র ১টি। গত ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক হয় তার। ওই ম্যাচে তিনি ১৪ বল খেলে ৪ রান করেন। এরপর ওয়ানডে দলে আর দেখা যায়নি তাকে। এবার তামিমের বিদায়ে কপাল খুললো রনির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০