বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৩, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ২ সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলি, নিহত ৫

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প ৮/ওয়েস্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন-ক্যাম্প ৮/ওয়েস্ট ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ/২১ এর মোহাম্মদ হামিম (১৭), ক্যাম্প ১৩ এর বি/১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪), ক্যাম্প ১০ এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নজিমুল্লাহ। অপরজনের পরিচয় মেলেনি।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে থেকে উখিয়ার বালুখালী ক্যাম্প ৮/ওয়েস্টে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। এসময় গুলিতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পালিয়ে গেছে প্রতিপক্ষ গ্রুপ। তাদের ধরতে এপিবিএন ও পুলিশি অভিযান চলছে। ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১১

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১২

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৩

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৪

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১৫

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৬

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৭

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৮

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

২০