বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ আগস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

আন্তর্জাতিক ডেস্ক: জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। একই হিসাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার।

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাতে জর্ডান নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৯ শাবান, শনিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে।

তবে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। তাদের ধারণা, এবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি, রোববার শাবান মাসের শেষ দিন হতে পারে।
সে ক্ষেত্রে পরদিন ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হবে রমজানের রোজা।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সে অনুযায়ী ৮ মার্চ, সোমবার হবে রমজানের শেষ দিন। পরদিন ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে ধারণা দিলেও নতুন চাঁদ দেখা যাওয়ার বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এদিকে ১৪৪৮ হিজরি সনের প্রথম দিন নির্ধারণ নিয়েও মুসলিম দেশগুলোর মধ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। কিছু দেশে ১৬ জুন, মঙ্গলবার থেকে নতুন হিজরি বছর শুরু হলেও অন্য কয়েকটি দেশে ১৭ জুন, বুধবার থেকে হিজরি সন গণনা করা হয়েছে।

ফলে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে এখন থেকেই ধারণা পাওয়া গেলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি ও ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার অপেক্ষা করতে হবে।

সূত্র: জর্ডান নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

আজ ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

কালিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

দৈনিক প্রবাহ অফিসে হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

১০

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সুস্থতা কামনা

১১

শ্যামনগরে রাস্তা সংস্কার না হওয়ায় ধান লাগিয়ে প্রতিবাদ

১২

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

১৩

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৪

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১৫

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

১৬

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

১৭

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

১৮

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

১৯

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

২০
error: Content is protected !!