বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৪ জুলাই ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিসের গাড়িচালকের হার্ট অ্যাটাক, দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে ফতুল্লায় শিল্প কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের গাড়ির চালক। এতে ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে আনন্দ পরিবহনের বাস, প্রাইভেটকার, কভার্ডভ্যান ও দুইটি ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষ হয়।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চাষাঢ়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও বঙ্গবন্ধু সড়কের সংযোগস্থলে ওই দুর্ঘটনাটি ঘটে। এতে ফায়ার সার্ভিসের গাড়ির চালকসহ দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ স্টেশনের গাড়িচালক জাহাঙ্গীর আলম ও অজ্ঞাত রিকশাচালক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিসের একটি গাড়ি হাজীগঞ্জ থেকে ফতুল্লার দিকে যাচ্ছিল। চাষাঢ়ার মোড় অতিক্রম করার সময় চালক চলন্ত গাড়িতে হার্ট অ্যাটাক করেন। এতে ফায়ার সার্ভিসের গাড়িটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা একটি বাস, প্রাইভেটকার, কভার্ডভ্যান ও দুটি অটো রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। আনন্দ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে একজন রিকশাচালক নিহত হন। এছাড়া ফায়ার সার্ভিসের গাড়ি চালক মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, সকালে সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়িচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আহত ৭-৮ জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ফতুল্লায় আগুনের খবরে চাষাঢ়া ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডেস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালক চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। গাড়িটি চাষাঢ়া মোড়ে দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জানা যায় চালক জাহাঙ্গীর আলম মারা গেছেন।

চিকিৎসকের বরাতে তিনি আরও বলেন, চালক জাহাঙ্গীর আলম হার্ট অ্যাটাকে মারা গেছেন। চালকের হার্ট অ্যাটাকের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া আরও একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০