বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৮ নভেম্বর ২০২৩, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাস উৎসবে নৌকায় ভোট চাইলেন হাবিবুন নাহার

আলী আজীম, মোংলা (বাগেরহাট): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী বেগম হাবিবুন নাহার বলেছেন, এদেশ সব সম্প্রদায়ের মিলিত রক্তস্রোতের বিনিময়ে স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার একটি দল। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন করেছে। এর ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় তিন দিনব্যাপী রাস উৎসবের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাকে এমপি নির্বাচিত করার পর গত ১৫ বছরে সাধারণ মানুষের এমপি হওয়ার চেষ্টা করেছি। কে কোন দলের কিংবা কোন মতের তা কখনো দেখিনি। গত ১৫ বছরে সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। সামনে নির্বাচন, এ নির্বাচনে আপনারাও আমার জন্য আপনাদের দরজা খোলা রাখবেন এবং নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।

উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর আ’লীগের সাবেক সভাপতি শেখ আ: সালাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, আ’লীগ নেতা বেল্লাল হোসেনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705