বাংলাদেশ, রবিবার, ১৭ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৪ জানুয়ারি ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা এখন উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মহত্যার শামিল হয়েছে।

বুধবার সকালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটে ঊনসত্তরের গণ অভ্যুত্থানে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে দলের পক্ষে নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ পুরো পৃথিবী প্রধানমন্ত্রীকে নতুনভাবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছে। এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল-তাবোল বকছে।

বিএনপি-জামায়াত স্বাধীনতাসংগ্রামকে অস্বীকার করে উল্লেখ করে ড. হাছান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঘুমন্ত বাঙালি জাতিকে পলে পলে আন্দোলিত করে এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে। অথচ আজ বিএনপি-জামায়াত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে বলার চেষ্টা করে একটি হুইসেল বাজানোর মাধ্যমে স্বাধীনতাযুদ্ধ শুরু হয়েছিল। অর্থাৎ স্বাধীনতাসংগ্রামকে তারা অস্বীকার করে।

তিনি বলেন, বহু শহীদের রক্তের বিনিময়ে, দীর্ঘ সংগ্রাম, যুদ্ধের মাধ্যমে জাতির পিতার নেতৃত্বে আমাদের স্বাধীনতা এসেছে। স্বাধীনতা কারো হুইসেল বাজানোর মাধ্যমে আসেনি। আমাদের এই স্বাধীনতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে মতিউর রহমানের আত্মদান রয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাই।

উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে হাছান বলেন, আমার যখন ২০০৯ সালে সরকার গঠন করি, এরপর যখন উপজেলা নির্বাচন হয় তখন কিন্তু প্রতীক ছিল না। প্রতীক দেওয়ার বিধান পরে চালু হয়। স্থানীয় সরকার নির্বাচন বরাবরই প্রতীকবিহীন হয়েছে। আমরা আগের সেই পদ্ধতির কথাই বলেছি। সেখানে সবাই উপস্থিত থাকবে এবং যে যার মতো নির্বাচন করবে। যারা বিজয়ী হবেন, তারা উপজেলা চেয়ারম্যান হবেন। এটা নতুন কিছু না।

মন্ত্রী আরও বলেন, প্রতীকবিহীন নির্বাচন করার বিষয়টি আমাদের মধ্যে বহু আগে থেকে আলোচনায় ছিল। হঠাৎ করে সিদ্ধান্ত হয়নি। প্রায় দুই বছর ধরে এটি আলোচনার মধ্যে ছিল। সর্বশেষ গত ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটি সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য নির্মল চট্টোপাধ্যায়, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ কামাল, আইন বিষয়ক সম্পাদক জগলুল কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতকের শিক্ষার্থীরা পাবেন বৃত্তি, আবেদন শুরু

দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় সিনহার জানাজা, অংশ নেবেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রশ্নে ওয়াশিংটনের বিপক্ষে বেইজিংকে সমর্থন মস্কোর

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জেনে নিই কিডনির ক্ষতিকর কিছু অভ্যাস

দেশে উচ্চ রক্তচাপের নীরব মহামারি, অকালে ঝরছে শত শত প্রাণ

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ফাঁস কাণ্ডে গ্রেপ্তার তিন

দুর্গন্ধ দূর করবে যেসব ঘরোয়া উপায়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

বিসিবি নির্বাচন ৭ জুন

১০

লিটনের সেঞ্চুরিতে স্বস্তিতে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

১১

কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

১২

সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা

১৩

বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন বিষয়ে মানববন্ধনের অভিযোগ

১৪

ভিসা জটিলতায় যাত্রী শূন্য বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল

১৫

জামায়াতের যুব বিভাগের শিক্ষা শিবির

১৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৭

কয়রা সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

১৮

আশাশুনির ২০ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

১৯

শ্যামনগরে এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

২০
error: Content is protected !!