বাংলাদেশ, রবিবার, ১৭ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৪, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যান নিহত

ডেস্ক রিপোর্ট: পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শেখর সিকদার স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার মুকিত হাসান ও সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষ্যদর্শী কুড়িয়ানা বাজারের ব্যবসায়ী সজল সিকদার বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। এ ঘটনার ১০ মিনিট আগে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের দোকানে এসে পাশেই কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলেন বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার। এ সময় সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন বর্তমান চেয়ারম্যান।

তখন শেখর সিকদার ‘কীসের টাকা’ জানতে চাইলে চেয়ারম্যান মিঠুন তাকে গালিগালাজ শুরু করেন। তখন শেখর সিকদার বলেন, টাকা লাগলে দেবনে, এখন স্পোর্টস দেখতে চল।

একথা বলার সঙ্গে সঙ্গে মিঠুন বলেন, শালারে শোয়ায় ফেল। তখন সঙ্গে থাকা পঙ্কজ ও শঙ্কর কাঠের চেলা দিয়ে শেখরকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। আমি থামাতে গেলে আমাকেও বেদম পিটিয়ে আহত করেন তারা। এরপর শেখর সিকদার মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি দত্ত জানান, এলাকায় আধিপত্য নিয়ে দুই চেয়ারম্যানের ভেতরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ ঘটনায় আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের বক্তব্য নিতে বারবার ফোন করা হলেও তার কোনো সাড়া মেলেনি।

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করা হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রশ্নে ওয়াশিংটনের বিপক্ষে বেইজিংকে সমর্থন মস্কোর

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জেনে নিই কিডনির ক্ষতিকর কিছু অভ্যাস

দেশে উচ্চ রক্তচাপের নীরব মহামারি, অকালে ঝরছে শত শত প্রাণ

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ফাঁস কাণ্ডে গ্রেপ্তার তিন

দুর্গন্ধ দূর করবে যেসব ঘরোয়া উপায়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

বিসিবি নির্বাচন ৭ জুন

লিটনের সেঞ্চুরিতে স্বস্তিতে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

১০

সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা

১১

বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন বিষয়ে মানববন্ধনের অভিযোগ

১২

ভিসা জটিলতায় যাত্রী শূন্য বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল

১৩

জামায়াতের যুব বিভাগের শিক্ষা শিবির

১৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৫

কয়রা সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

১৬

আশাশুনির ২০ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

১৭

শ্যামনগরে এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

১৮

ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান

১৯

কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়

২০
error: Content is protected !!