বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মে ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে দলে ফিরলেন জিকো, নতুন মুখ স্বাধীন

ডেস্ক রিপোর্ট: ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পিডব্লিউডি (গণপূর্ত) স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন।

আজ সোমবার (২৫ মে) থেকেই কিংস অ্যারেনায় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে। আগামী ৫ জুন ম্যাচটি সান মারিনোর মাঠে অনুষ্ঠিত হবে।

দলের তিন প্রবাসী ফুটবলার—হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদ ঢাকা ক্যাম্পে থাকছেন না। তারা সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ইতোমধ্যেই ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছেন।

ঢাকায় ছয় দিন অনুশীলনের পর ৩১ মে সান মারিনোর উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। নতুন কোচ থমাস ডুলির অধীনে এটিই হতে যাচ্ছে জাতীয় দলের প্রথম ম্যাচ।

গত মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দল থেকে এবারের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন আরমান ফায়সাল আকাশ ও সুমন রেজা।

অন্যদিকে, নিষেধাজ্ঞার কারণে সিঙ্গাপুর ম্যাচে খেলতে না পারা ডিফেন্ডার তপু বর্মন দলে ফিরেছেন। তবে পারিবারিক কারণে উইঙ্গার রাকিব হোসেনকে এবারের দলে রাখা হয়নি।

গোলরক্ষক পজিশনেও পরিবর্তন এনেছে কোচিং স্টাফ। মিতুল মারমা ও সুজন হোসেনের সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি জায়গা পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণের বদলে।

বাংলাদেশ দল: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইশা ফয়সাল, মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী, ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও রফিকুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!