বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ এপ্রিল ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠকদের ঈদ পুনর্মিলনী

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সদস্যদের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টায় শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সংগঠনের সভাপতি তৈয়ব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজামান আশু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লাইলা পারভিন সেঁজুতি, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্রীড়া সংগঠক শেখ নিজাম উদ্দিন, আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইবাদুল হক খান প্রমুখ।

অনুষ্ঠানে বলা হয়, সাতক্ষীরা জেলা শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলায় গুরুত্বপূর্ণ একটি জনপদ। এ জেলায় জন্ম হয়েছে বহু জ্ঞানী, গুণী ও মনীষীর। তৎকালীন উপমহাদেশের রাজধানী কোলকাতার নিকটতম জনপদ হিসেবে এসব ক্ষেত্রে সমৃদ্ধি অনেক আগে থেকেই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সকল ডিসিপ্লেনেই এ জেলার খেলোয়াড় ও সংগঠকদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে দীপ্ত পদচারণা। যা ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে। জেলার আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠকদের মধ্যে বন্ধুত্ব-ভ্রাতৃত্ব, সহযোগিতা-সহমর্মিতা, তরুণ-নবীন সহযোগিতা করা সর্বোপরি ঐক্যবদ্ধভাবে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের লক্ষ্য হতে পারে। ইতোমধ্যে ৪ জন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং প্রায় ৯০ জন আন্তর্জাতিক ক্রীড়াবিদ-সংগঠক’কে আমরা অ্যাসোসিয়েশন-এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, সাতক্ষীরা থেকে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে প্রাক্তন ও বর্তমানে ৯০ জন খেলোয়াড় রয়েছে। এর মধ্যে ফিফা রেফারি ৩ জন, অ্যাথলেট ১ জন, বাংলাদেশ ক্রিকেটে প্রাক্তন ও বর্তমান ১০ জন, ফুটবলে ২৫ জন, সেপাক তাকরাও ১২ জন, খোকো ১২ জন, ভলিবল ৭ জন, শুটিং ২ জন, কেরাম ২ জন, তাইকায়ান্ডো ১ জন, কুস্তি ১ জন, বক্সিন ১ জন, ফ্রড বল ১ জন, দেশের দ্রুততম মানবী ১ জন, হ্যান্ডবল ১ জন, টেবিল টেনিস ২ জন ও কাবাডিতে ৪ জন।

এর মধ্যে বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয়, আশিকুর রহমান, জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা দলের অধিনায়ক আফঈদা খন্দকার, জাতীয় মহিলা খোকো দলের অধিনায়ক সারাবান তহুরা, জাতীয় পুরুষ খোকো দলের অধিনায়ক আব্দুর রহমান রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১০

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১১

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১২

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৩

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৪

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৫

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৬

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১৭

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১৮

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৯

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

২০