বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১ জানুয়ারি ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ব‌ই উৎসব

ডেস্ক রিপোর্ট: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদযাপিত হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) শীতের কুয়াশামাখা সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান কবীর প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান, শেখ মোস্তাফিজুর রহমান, গাজী মোমিনউদ্দিন, আব্দুর রউফ, অভিভাবক ডা. শহিদুর রহমান, শামীমা আক্তার, শিক্ষক প্রতিনিধি এম আবু নাহিদ সাদী প্রমুখ।

অনুষ্ঠানে নতুন বই পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বই উৎসবে বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণির ২০০০ শিক্ষার্থীর হাতে ১৮ হাজার নতুন বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ ইয়াহিয়া ইকবাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

কালিগঞ্জে ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

১০

তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিন্টু আটক

১১

সাতক্ষীরা সদর উপজেলা নারী ও শিশু সংরক্ষণ কমিটির সভা

১২

সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

১৩

কয়রায় ২য় স্ত্রীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

১৪

দক্ষিণ কামালনগরে পাউবোর নড়বড়ে প্রাচীরে দুর্ঘটনার ঝুঁকি!

১৫

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৬

বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত

১৭

ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজারের বিরুদ্ধে অজানা তথ্য ফাঁস

১৮

দুই যুগেও সংস্কার হয়নি পাইকগাছার খড়িয়া-বাইনতলা সড়ক, ভোগান্তি চরমে

১৯

আলিয়ার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

২০
error: Content is protected !!