বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক বিক্রিতে বাধা দেয়ায় দুই যুবককে পিটিয়ে জখম

সুলতান শাহাজান: সাতক্ষীরায় মাদক বিক্রিতে বাধা দেয়ার জেরে ওমর ফারুক (২০) ও ফেরদৌস হাসান (২২) নামে দুই তরুণকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত দু’জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা একই এলাকার শুকুর আলী ও বাবু গাজীর ছেলে।

জানা যায়, রাজারবাগান কলেজ এলাকার জামাল হোসেন, মোঃ রায়হান, রাব্বি, মোঃ হোসাইনসহ সাত/আটজন মাদক কেনাবেঁচার সাথে জড়িত। তারা বাইরে থেকে মাদকদ্রব্য কিনে এনে এলাকার তরুণ এবং উঠতি বয়সীদের মধ্যে খুচরা মাদক বিক্রি করে। বখাটে স্বভাবের এসব মাদক ব্যবসায়ী ইতোপূর্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেক, ছাত্রলীগ নেতা কালাম, যুবলীগ নেতা অনুর আশ্রয়ে প্রশ্রয়ে এমন অপকর্ম চালিয়ে আসছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট পটপরিবর্তনের পরপরই এসব মাদক ব্যবসায়ী সাময়িক সময়ের জন্য গা ঢাকা দেয়। সম্প্রতি এলাকায় ফিরে আসার পাশাপাশি তারা আবারও মাদক বিকিকিনি শুরু করে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা শুরু হলে শনিবার গ্রামবাসী উক্ত বখাটেদের কাছে যেয়ে এলাকায় মাদক বিক্রি বন্ধের অনুরোধ করে। তবে এসময় উত্তেজিত হয়ে ‘উপদেশ’ দিতে আসা গ্রামবাসীর উপর তারা চড়াও হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ঘটনাস্থল ছেড়ে গেলেও এলাকার চিহ্নিত এসব মাদক ব্যবসায়ী দলবল নিয়ে দুপুর ১২টার দিকে অভিযোগ জানাতে যাওয়া গ্রামবাসীর বাড়িতে যেয়ে হামলার চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত ওমর ফারুক ও ফেরদৌস হাসান বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তাদের উপর হামলে পড়ে। পরক্ষণে গ্রামবাসী দলবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলার সাথে জড়িতরা পালিয়ে গেলে পরিবারের সদস্যরা দুই তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ওমর ফারুকের মা মোছাঃ সারিনা বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছে।

একই সাথে অভিযোগ দেওয়া হয়েছে সাতক্ষীরা সেনা ক্যাম্পে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!