বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

আলী আজীম, মোংলা (বাগেরহাট): রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মূলকথা সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমুখী রাজনীতি। তাই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দুর্বৃত্তায়িত রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শভিত্তিক জনকল্যাণমুখী রাজনীতি ফিরিয়ে আনতে হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টায় মোংলাপোর্ট পৌরসভা চত্বরে সুজন-সুশাসনের জন্য নাগরিক’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘সুজন’ মোংলার সাধারণ সম্পাদক ও মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ।

সভাপতির বক্তব্যে সুজন সম্পাদক মোঃ নূর আলম শেখ বলেন, জনআকাঙ্ক্ষা অনুযায়ী দেশ এখন সংস্কারের পথে যাত্রা শুরু করেছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে, নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন করতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের আহ্বান জানাই। জনপ্রশাসন, পুলিশ, দুদকের মতো প্রতিষ্ঠান কোন দলের কাছে নয়, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। গণমাধ্যম যাতে ভীতিমুক্ত পরিবেশে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকারের কর্মকাণ্ডে সংসদ সদস্যের হস্তক্ষেপ নিষিদ্ধ করতে হবে।

মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, সুজন নেতা নাজমুল হক, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সুজন সংগঠক সুনীতি রায়, মাহারুফ বিল্লাহ, ইয়ুথ লিডার হাছিব সরদার, শাহিন খলিফা, আরাফাত আমীন দূর্জয়, ডলার মোল্লা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

২

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৩

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৪

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৫

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৬

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৭

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৮

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৯

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১০

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১২

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৩

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৪

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৫

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৭

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৮

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৯

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

২০