বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ আটক ৫

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বন বিভাগের অফিস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ১২টি দেশীয় অস্ত্র, ৯টি ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁরা সবাই কুখ্যাত সুমন বাহিনীর সদস্য। আজ শনিবার (২২ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। তাঁদের বিরুদ্ধে আগে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তাঁরা ওই সব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। আজ শনিবার সকালে জব্দ মালামালসহ তাঁদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১০

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১১

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১২

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৪

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৫

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১৬

শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?

১৭

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

১৮

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

১৯

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

২০
error: Content is protected !!