বাংলাদেশ, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে সড়কে ঝরলো ৫ প্রাণ

ডেস্ক রিপোর্ট: রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে মিনি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজানের চৌধুরী পাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেক এলাকার নুর নাহার ও চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান। বাকি দুইজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, অটোরিকশায় করে যাত্রীরা চট্টগ্রাম যাচ্ছিলেন। পথে রাবার বাগান এলাকায় একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ফিরলে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ নিহত

না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলার বন্যার আভাস

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে খামেনির শোকযাত্রায় মাহমুদ আহমাদিনেজাদ

সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত যাদের

রাঙামাটিতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু

১০

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, গাইবান্ধায় কেন্দ্রসচিবসহ ৯ জন অব্যাহতি

১১

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

১২

বিশ্বজুড়ে মানবপাচারবিরোধী অভিযান: গ্রেপ্তার ১ হাজারের বেশি

১৩

ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৪

নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি যুক্তরাজ্যের ৭০ জন এমপির

১৫

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি সভাপতি

১৬

পরিমাণ-ওজনে কম দেওয়া বড় গুনাহ

১৭

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা

১৮

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৯

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

২০
error: Content is protected !!