বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৬, ১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, গাইবান্ধায় কেন্দ্রসচিবসহ ৯ জন অব্যাহতি

ডেস্ক রপোর্ট: গাইবান্ধার ফুলছড়িতে একটি পরীক্ষা কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিব, ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট নয়জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রসচিব, ট্যাগ অফিসার, পরীক্ষা পরিচালনা কমিটির তিন সদস্য এবং দুই কক্ষে দায়িত্বে থাকা চার শিক্ষকসহ মোট নয়জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্রসচিব) আসাদুল হক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রের ট্যাগ অফিসার মনোয়ার হোসেন। এ ছাড়া পরীক্ষা পরিচালনা কমিটির তিন সদস্য ও দুই কক্ষে দায়িত্ব পালন করা চার শিক্ষক রয়েছেন।

ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল হাসান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন মোট ৬১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী ছিলেন ৫০ জন এবং ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন ১১ জন।

তিনি জানান, গত ২ জুলাই ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের হাতে ভুল করে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। অন্যদিকে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেন।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে তারা কেন্দ্রসচিবের কক্ষে গিয়ে বিষয়টি জানান। এ সময় সংশ্লিষ্ট শিক্ষকরা ফলাফলে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করলে একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে ওই দিনই দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাইবান্ধা জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়।

এর পরদিন ৩ জুলাই জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত আদেশে কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ অধ্যাপক এস এম আশাদুল ইসলামকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ওই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২ জুলাই দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পৃথক প্রশ্নপত্রে নেওয়া হয়।

চলমান এইচএসসি পরীক্ষায় গাইবান্ধায় জেনারেল, মাদ্রাসা ও কারিগরি বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৭১ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!