ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুশলিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫।
রোববার (৮ জুন) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মিলনমেলায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সুপার মাওলানা আব্দুল মোমেন।
রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. ইয়াসিনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব মুহাম্মদ মাহবুব আলম।
আরও অংশ নেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. রওশান আলী, বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আজিজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রিইউনিয়ন কমিটির আহ্বায়ক মো. নাহিদ হোসেন, মূখ্য সমন্বয়ক মো.জাকারিয়া হোসাইন, অর্থ বিভাগ সমন্বয়ক ডা.এস.এম. আসাদুল্লাহ, পুরস্কার বিভাগ সমন্বয়ক আবু রায়হান, প্রকাশনা বিভাগের মাসুম বিল্লাহ, কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ, স্মৃতি, আনন্দ ও সৌহার্দ্যের এক অপূর্ব মিলনমেলা।
মন্তব্য করুন