বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১ আগস্ট ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোর-সাতক্ষীরা মহাসড়কে যত্রতত্র ট্রাক পার্কিং, বাড়ছে দুর্ঘটনা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের চুকনগরের বাদুড়িয়া মোড় থেকে কেদারপুর ও নূরানিয়া ব্রীজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় যত্রতত্র ট্রাক পার্কিংয়ের কারণে বাড়ছে দুর্ঘটনা। সেই সাথে জনভোগান্তি চরমে পৌঁছেছে।

ট্রাক দাঁড়ানোর পেছনে হোটেল ব্যবসা, সামনে মরণফাঁদ
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা অসংখ্য খাবার হোটেল, রেস্টুরেন্ট এবং চায়ের দোকানগুলোর টার্গেট পণ্যবাহী ট্রাক চালক ও হেলপাররা। এসব হোটেলে খাবারের জন্য দূর পাল্লার ট্রাক থামিয়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তার একপাশ জুড়ে রাখা হয় শত শত ট্রাক, অথচ এ সময় অন্য যানবাহন চলাচলের জন্য রাস্তাটি হয়ে পড়ে সংকুচিত ও বিপজ্জনক। চিত্রটি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন দেখা যায়, যাত্রাপথে থাকা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কিংবা জরুরি ওষুধবাহী গাড়িগুলো এসব ট্রাকের কারণে আটকে পড়ে। সম্প্রতি বাদুড়িয়া মাদ্রাসার হুজুর আব্দুর সবুরের ছেলে এমন এক ট্রাক-জটেই প্রাণ হারান বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

ঘটছে দুর্ঘটনা, নিষ্ক্রীয় প্রশাসন
স্থানীয় বাসিন্দা ও বাইকচালক কামরুল ইসলাম জানান, প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। ট্রাক থেকে হঠাৎ করে কেউ নামছে, আর পেছনের গাড়ি ব্রেক করতে না পারলে সোজা ধাক্কায় কারো হাত ভাঙে, আবার অভারটেক করতে যেয়ে কারো মাথা ফাটে। ভ্যানচালক মুক্তার আলী বলেন, ট্রাকওয়ালারা রাস্তার মাঝেই দাঁড়িয়ে থেকে হোটেলে যায়। কখনও এক ঘণ্টা, কখনও দেড় ঘণ্টা। এতক্ষণ রাস্তার একপাশ পুরো বন্ধ থাকে।

আইন আছে, প্রয়োগ নেই!
সড়ক পরিবহন আইন অনুযায়ী, মহাসড়কে অবৈধভাবে যানবাহন দাঁড় করানো দ-নীয় অপরাধ। তবুও কেন প্রশাসনের পক্ষ থেকে এই অনিয়মের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সে প্রশ্ন এখন সাধারণ মানুষের। হাইওয়ে পুলিশ কখনো কাগজ দেখে, কখনো মামলার ভয় দেখায়, তবে বাস্তবে ট্রাকগুলো দিনের পর দিন দাঁড়িয়ে থাকে একইভাবে।

সমাধানের পথ কোথায়? 

বিশ্লেষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, রাস্তার পাশে নির্দিষ্ট দূরত্বে ট্রাক পার্কিং স্পট গড়ে তুলতে হবে, যাতে ট্রাকচালকরা নিরাপদে গাড়ি রেখে বিশ্রাম নিতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705