ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, সুলতানপুর, ঘোনা, মাদরা, তলুইগাছা, চান্দুরিয়া, কুশখালী, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির একটি দল কলারোয়া থানার মজুমদার খাল, গেড়াখালী ও ভাদিয়ালী এলাকা থেকে ৫ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।
এছাড়া, সুলতানপুর বিওপির সদস্যরা তালসারি এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, ঘোনা বিওপির সদস্যরা দাঁতভাঙ্গা মাঠ এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, তলুইগাছা বিওপির সদস্যরা তেতুলবাড়ি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা লাঙ্গলজাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, চান্দুরিয়া বিওপির সদস্যরা গোয়ালপাড়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, কুশখালী বিওপির সদস্যরা ছয়ঘরিয়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ এবং বাকাল চেকপোস্ট ক্যাম্পের সদস্যরা বাকাল ব্রিজ এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৪ লাখ ৪ হাজার ৫০০ টাকা।
জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন