বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

শ্যামনগর প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ এবং পরিবেশ রক্ষার শপথ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর সহযোগিতায় উপজেলার সংগঠিত জনসংগঠন, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন ও গ্রীন কোয়ালিশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সকালে ঈশ্বরীপুর এ. সোবহান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৃক্ষ পদযাত্রা বের হয়ে যশোরেশ্বরী মন্দির অভিমুখে অগ্রসর হয়। পদযাত্রায় শতাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল লবণ সহিষ্ণু কদবেল, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা এবং পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও দূষণমুক্ত পৃথিবী গড়ার আহ্বান সংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড।

পদযাত্রা শেষে অংশগ্রহণকারীরা প্রত্যেকে একটি করে বৃক্ষ দত্তক নেন এবং পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান উপজেলার আটুলিয়া ইউনিয়নের সবুজ যোদ্ধা রবীন্দ্রনাথ মণ্ডল।

এ সময় বক্তব্য রাখেন, শ্যামনগর পৌরসভা গ্রীন কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জি, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শাহীন ইসলাম, ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রীন কোয়ালিশনের সভাপতি জিল্লুর রহমান, যুব সংগঠক গাজী আব্দুর রউফ, সাইফুদ্দিন সিদ্দিক, এএলসি তত্ত্বাবধায়ক কনিকা রানী, বটবৃক্ষপ্রেমী তেজেন্দ্রনাথ মৃধা এবং বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কয়েকজন মানুষের নয়; এটি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য এস.এম শফিউল্লাহ। সমাপনী বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও জোরদার করতে হবে। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!