বাংলাদেশ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৬, ২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মৎস্য ঘের থেকে হায়াত আলী নামের এক কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে তার মরদেহ ময়না তদন্ত করতে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই পারুলিয়া ইউনিয়নের একটি মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হায়াত আলী পারুলিয়ার খাসপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ঘেরের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে হায়াত আলীর লাশ বাড়িতে নিয়ে এসে তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করা হয়। এসময় স্থানীয়রা নিহতের নাক মুখ ফেটে যাওয়া ও শরীরের বিভিন্ন স্থানে চামড়া ছেলা ও ঝলসানো অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি রহস্যজনক মনে হলে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে যায়।

স্থানীয়রা বলছেন, বিদ্যুৎস্পষ্ট হলে বা এসিড নিক্ষেপের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নিহতের পরিবারের দাবি, তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তিনি পুকুরের পাকা ঘাটে গোসল করার সময় স্ট্রোক করে পড়ে যান। সেসময় তার নাক মুখ ফেটে গেছে।

তবে, গায়ের চামড়া উঠে যাওয়ার বিষয়ে পরিবারের দাবি, হায়াত আলী যে ঘেরে থাকতেন সেটা ওনেক ভিতরে। সেখানে খাটিয়া নিয়ে যাওয়া সম্ভব না, তাই নেটের ভিতরে করে বাঁশ বেধে কাধে করে তাকে রাস্তার পাশে আনা হয়। আর একারণেই নেটের ঘষায় তার চামড়া উঠে গেছে।

ঘের মালিক খেজুবাড়িয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, তার ঘেরে কোন বিদ্যুৎ সংযোগ নেই। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!