বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ অক্টোবর ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বৈরশাসকের জুলুম-নির্যাতনের শিকার বেগম জিয়া ছিলেন আপোষহীন: কৃষিবিদ শামীম

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র রক্ষার লড়াই করতে গিয়ে, মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষা করতে গিয়ে স্বৈরশাসকের মিথ্যা মামলায় জুলুম-নির্যাতনের শিকার হলেও বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রামপাল-মোংলা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে মোংলা উপজেলা অডিটরিয়ামে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বৃত্তি প্রদান এবং গরীব, অসহায় ও বিধবা মহিলাদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এ দেশের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত ও নিরক্ষরতা দূরীকরণের জন্য তার জীবদ্দশায় নিরন্তর সংগ্রাম চালিয়েছেন। তারই ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার মধ্যে শিক্ষার বিষয়টি উল্লেখ রয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো: সামিউল হক’র সভাপতিত্বে এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন, পৌর যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) ইমান হোসেন রিপন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাব্বির হোসেন, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’র মোংলা উপজেলা সভাপতি শাহ আলম, পৌর শাখার সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০