বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি চরমে

ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এতে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া মানুষজন। উপায় না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) বেলা সোয়া এগারোটার দিকে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড় ঘিরে এ অবরোধের কারণে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশের পথ বন্ধ রয়েছে। একইসঙ্গে নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়ক এবং ধানমন্ডি থেকে নীলক্ষেত–নিউমার্কেটগামী সড়কেও যান চলাচল স্থবির হয়ে আছে। হঠাৎ এ অবরোধের ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাস, প্রাইভেটকার, রিকশা—সব ধরনের গাড়ি আটকে থাকায় বহু যাত্রী পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।

রাশেদুল ইসলাম নামের এক দোকান কর্মচারী বলেন, ধানমন্ডি পর্যন্ত জ্যাম ছাড়িয়েছে। গাড়ি চলছে না, এখন পায়ে হেঁটেই নিউমার্কেট দোকানের দিকে যাচ্ছি। এভাবে হঠাৎ সড়ক বন্ধ হয়ে গেলে আমরা সাধারণ মানুষই সবচেয়ে বেশি বিপাকে পড়ি।

আফসানা খাতুন নামের আরেক পথচারী বলেন, নিউমার্কেট থেকে বাসায় ফিরছিলাম, কিন্তু অবরোধের কারণে কোনো গাড়ি পাচ্ছি না। শেষে বাধ্য হয়ে হাঁটা শুরু করেছি। সায়েন্সল্যাব পাড় হয়ে সামনে থেকে গাড়িতে উঠবো।

অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি নিয়ে আজও প্রতিষ্ঠিত। শত বছরের ঐতিহ্য, সুনাম এবং নিজস্ব শিক্ষা-পরিবেশের ওপর ভিত্তি করে তাদের পরিচিতি গড়ে উঠেছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই পরিচিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত না নিয়েই নেওয়া হয়েছে বলেও জানান অনেকে।

উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছে। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!