বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ ডিসেম্বর ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অবৈধভাবে মাছ-কাঁকড়া শিকার, ৯ জেলে আটক

সুলতান শাহাজান, শ্যামনগর: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকারের অভিযোগে নয় জেলেকে আটক করেছে বন বিভাগ।

বন আইনের পৃথক দুটি মামলায় সোমবার (২২ ডিসেম্বর) আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২১ ডিসেম্বর) রাত থেকে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কদমতলা স্টেশনের আওতাধীন মান্দারবাড়িয়া ও হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মরাগাং গ্রামের আবুল হোসেন (২৭), খুলনার কয়রা উপজেলার আব্দুর রফিক ফারুকী (৪০) ও হারুন গাজী (৪৮) এবং বাগেরহাটের মোংলা উপজেলার তরিকুল গোলদার (৪০), রনি শেখ (২২), রেজাউল শেখ (৪০), খলিল শেখ (১৮), বিশ্বনাথ অধিকারী (৪০) ও সোহাগ শেখ (২২)।

বন বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হকের নেতৃত্বে মান্দারবাড়িয়া অভয়ারণ্যে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়। একই সময়ে ফরেস্টার তানভীরের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে হলদেবুনিয়া অভয়ারণ্য এলাকা থেকে কাঁকড়া শিকারে জড়িত আরও তিনজনকে আটক করা হয়।

এ সময় আটক জেলেদের কাছ থেকে চার সিলিন্ডারবিশিষ্ট একটি ট্রলারসহ জাল, সোলার প্যানেল, গ্রাফি ও মাছ জব্দ করা হয়।

এদিকে, একই সময়ে পরিচালিত অন্য এক অভিযানে পশ্চিম সুন্দরবনের নোটাবেঁকী ও কাচিকাটা অভয়ারণ্য এলাকার খাল থেকে ২টি নৌকা, ৬০০টি বর্শি, ২৫ কেজি কাঁকড়া এবং কাঁকড়া ধরার জন্য ব্যবহৃত ১২০টি ‘আটন’ (বিশেষভাবে তৈরি ফাঁদ) জব্দ করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জেলেরা গভীন বনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আটন সোমবার পুড়িয়ে ধ্বংস এবং কাঁকড়া সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সুন্দরবনে কাঁকড়া ধরার জন্য নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা ও জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০