shimulsheikh862@gmail.com
১৯ এপ্রিল ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে— এমন পরিস্থিতিতে দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া কোথাও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাজশাহীতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এসময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৬১ মিলিমিটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

মার্কিন চুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা

পাইকগাছায় ২০,৫৪০ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচার চান অধ্যাপক আনু মুহাম্মদ

৭ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

মার্কিন চুক্তি জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি: দেবপ্রিয়

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

দলীয় পরিচয় মুখ্য নয়, ছাত্রলীগও যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

১০

দেবহাটায় মুরগির বিষ্ঠা দিয়ে পুকুর ভরাট, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১১

দেবহাটায় ওপিডিসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

১২

ফের বাড়লো গ্যাসের দাম

১৩

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

১৪

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

১৫

ভালুকা চাঁদপুর বাজারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর 

১৬

এবি খান ও লস্কর ফিলিং স্টেশনকে জরিমানা

১৭

কালিগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

১৮

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান শুরু সোমবার, টিকা পাবে ৬ মাস-৫ বছরের শিশুরা

১৯

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

২০