বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক মাসেও উন্মোচন হয়নি পুলিশ কর্মকর্তার মায়ের হত্যাকাণ্ডের রহস্য

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় এক মাস পার হলেও পুলিশ কর্মকর্তার মা ভারতী মণ্ডল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এতে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এই ঘটনায় এলাকায় মানবন্ধন কর্মসূচিও পালন করেছে এলাকাবাসী।

জানা যায়, গত ১৪ মার্চ রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালীতে কে বা কারা বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডলের মা ভারতী মণ্ডলকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের পুকুরে ফেলে রেখে যায়। পরদিন সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

অভিযোগ উঠেছে, ঘটনার পর প্রথম দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও বর্তমানে তদন্তে ধীরগতি দেখা যাচ্ছে।

নিহতের স্বজনদের দাবি, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, এক মাস হয়ে গেল, এখনো খুনিরা ধরা পড়েনি। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে অপরাধীরা প্রভাব খাটিয়ে পার পেয়ে যেতে পারে।

এদিকে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ বাড়ছে। তাদের মতে, এমন একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পরও খুনিরা গ্রেফতার না হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে সব তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তবে আমরা আশ্বস্ত করতে চাই-খুব শিগগিরই এ ঘটনার অগ্রগতি দৃশ্যমান হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!