বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন নিয়ে সমন্বয় সভা

 

​কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলীয় জনপদ কয়রায় শিশুদের সুরক্ষায় শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন সফল করতে রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পদ্মা সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. কাঞ্চন সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য, আমাদী পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস আই আঃ কাদের, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাস্টার আঃ রউফ প্রমুখ।

সভায় জানানো হয়, এই বিশেষ ক্যাম্পেইনে উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত উপজেলার প্রতিটি ইপিআই কেন্দ্রে সিডিউল অনুযায়ী এই টিকা প্রদান করা হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন টিকা প্রদান করা হবে।

সভায় দুর্গম চরাঞ্চল ও লবণাক্ত এলাকার কোনো শিশু যেন এই জীবনরক্ষাকারী টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!