বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ এপ্রিল ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধানে আমলকী

ডেস্ক রিপোর্ট: আমলকীর জাদুকরী গুণাগুণ ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা দূর করতে সহায়তা করে। ভেষজ গুণসম্পন্ন এই ফলটি নিয়মিত ব্যবহার করলে সহজেই পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য।

জেনে নিন রূপচর্চায় আমলকী ব্যবহারের কিছু টিপস

ব্রণের দাগ দূর করতে
প্রাকৃতিক উপায়ে ব্রণের দাগ দূর করতে সহায়তা করে আমলকী। আমলকীর রস মুখে মেখে ৩০ মিনিট পর কুসুম গরম পানিতে ধুয়ে নিতে হবে।
সংবেদনশীল ত্বক হলে আমলকীর রসের সঙ্গে সামান্য পানি মিশিয়ে নেওয়া ভালো। ভালো ফল পেতে নিয়মিত ব্যবহার করতে হবে।

মরা ত্বক থেকে মুক্তি পেতে
স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে আমলকীর রস। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক সজীব ও টানটান রাখতে সহায়তা করে।
এক চামচ আমলকী পাউডার গরম পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে স্ক্রাব করতে হবে। পাঁচ মিনিট পর মুখ ধুয়ে ফেললেই হবে। চাইলে এতে সামান্য হলুদ মিশিয়ে নেওয়া যেতে পারে।

চুল পড়া রোধে
চুল পড়া কমাতে আমলকী বেশ কার্যকর। প্রয়োজনীয় পরিমাণ শুকনো আমলকী পানিতে নিয়ে গরম করতে হবে। ভালোভাবে সেদ্ধ হলে তা চটকে পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট চুলের গোড়া ও পুরো চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো ফল পেতে সপ্তাহে একদিন ব্যবহার করা যেতে পারে।
এছাড়া চুলের ঔজ্জ্বল্য বাড়াতে শুধু আমলকীর রসও ব্যবহার করা যায়। সেক্ষেত্রে রস চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে ধুয়ে নিতে হবে।

ঘরোয়া উপায়ে আমলকীর তেল তৈরি
তেল তৈরির জন্য প্রয়োজন টাটকা আমলকী ও নারকেল তেল। প্রথমে এক কাপ আমলকী ভালোভাবে ধুয়ে বিচি ছাড়িয়ে মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে (পানি ছাড়া)।

এরপর একটি পাত্রে এক কাপ নারকেল তেল চুলায় গরম করতে হবে। তেল গরম হলে এতে আমলকীর পেস্ট দিয়ে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর তেল চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাঁচের বোতলে সংরক্ষণ করতে হবে।

এই তেল চুলের গোড়া ও পুরো চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ভালো মানের মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মরাজপুর-ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী

হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা

জেলা পরিষদ প্রশাসক নিযুক্ত হওয়ায় হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা

দেবহাটায় গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগরে অনুমতি না নিয়েই আয়োজিত মেলা বন্ধ করলো প্রশাসন

আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্টে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

কালিগঞ্জে চুরি করতে গিয়ে দুই যুবক আটক, মুচলেকায় মিললো মুক্তি

তালায় সাধারণ জ্ঞান ও বিতর্ক চর্চার আসর

বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছই সবচেয়ে বড় হাতিয়ার || এস এম নাহিদ হাসান

১০

পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার আহবান

১১

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

১২

শ্যামনগরে খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৭

১৩

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

১৪

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

১৫

মেয়ের মা হলেন বুবলী

১৬

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

১৭

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

১৮

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

১৯

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705